প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সঙ্গে এনসিপির সৌজন্য সাক্ষাৎ

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
আজ সোমবার বিকেলে নগরীর আইনজীবী ভবনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন। এনসিপির পক্ষে আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ রাজনৈতিক বিষয়, মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং নগরবাসীর স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
জুলাইয়ের ঘটনা স্মরণ করে অ্যাডভোকেট তারিক আহমদ বলেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অপরিসীম। আইনজীবীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।’
এনসিপি আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, ‘চট্টগ্রামবাসীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় ফেঁসে না যায়।মতবিনিময় শেষে উভয় পক্ষ ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট